চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আরো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।
সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।
বর্ধিত এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 2 June, 2026 । 9:32 am