হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমানসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 1 November, 2023 । 12:15 pm

সুনামগঞ্জে হেফজাতে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমানসহ আরও ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সাহেব আলী, মাওলানা হাফিজ। সুনামগঞ্জ শহরে আলিনুর রহমান নামের এক শিয়া সম্প্রদায় যুবককের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, শিয়া সম্প্রদায় পরিবারের উপর বিভিন্ন সময় অত্যাচার ও নিপীড়নের ফলে তারা ছাতক উপজিলা নির্বাহি অফিসার নুরে জামান চৌধুরীর সাথে দেখা করে। নুরে জামান চৌধুরীর নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন