হেফাজতে ইসলামের আটক নেতা-কর্মীদের শতকরা ৯৯ ভাগই মুক্তি পেয়েছেন। এখন আটক আছেন আট নেতা এবং তিনজন কর্মী-মোট ১১ জন। হেফাজত নেতারা বলেছেন এরা খুব দ্রুতই ছাড়া পাবেন সেরকম আশ্বাস দিয়েছে সরকার।
একটি সূত্রে জানা যায়, গত বুধবার ঢাকায় হেফাজত নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে এখানো আটক নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের বিষয়ে কথা হয়েছে বলে জানা যায়, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী। তিনি জানান, শনিবার (২৫ফেব্রুয়ারি) দুই নেতা মুক্তি পেয়েছেন তারা হলেন,মাওলানা কামরুদ্দিন ও মিজানুর রহমান।
তিনি জানান, এখন যারা আটক আছেন তারা হলেন, হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, সাবেক অর্থ সম্পাদক মুফতী মুনির হুসেন কাসেমী, সাবেক কেন্দ্রীয় নেতা মুফতী হারুন ইজহার, মুফতী নুর হুসাইন নুরানী, রফিকুল ইসলাম মাদানী, আব্দুল মান্নান ও দিদারুল আলম। এই সাতজন ছাড়া আরো তিনজন কর্মী আটক আছেন। তারা হলেন অনিক দত্ত( নও মুসলিম), মো. সোহাগ ও আজিজুল হক।
হেফাজত নেতারা বলছেন, তারা আশা করছেন খুব দ্রুতই আটক নেতারা জামিনে মুক্ত হবেন।
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,”ওই সময়ে একটা সমস্যার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছিলো। হেফাজত একটা দ্বীনি সংগঠন। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নেই। থাকবেওনা। আশা করি এখন আমরা সবাই মিলে হেফাজতের কাজ করব।”
এইসব বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Sunday, 26 February, 2023 । 3:21 pm