পেকুয়ায় দোকান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 18 July, 2026 । 10:18 pm

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) এলাকায় দোকানঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে পেকুয়া বাজারের গাছ ক্রয়-বিক্রয় মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন গাছ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ফরিদুল আলম, তাঁর ছেলে এবং স্ত্রীসহ মোট চারজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আহত ব্যবসায়ী মো. ফরিদুল আলম অভিযোগ করে বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি ওই দোকানঘর দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি আব্বাস, আবছার, বাদশা, এরশাদ ও ইয়াছিনসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁর দোকানটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এরই জেরে শনিবার তারা দোকানে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন।

অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন