আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫-শত মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 18 July, 2026 । 9:06 pm

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

শনিবার ১৮-জুলাই আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নস্থ প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে ট্রাই ফাউন্ডেশন এর পক্ষে মো. ইসমাইল হাসান বান্দরবান জেলা প্রতিনিধি, চ্যানেল আই কর্তৃক সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ১ম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

“বিতরনকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ছিলেন” ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ,

৫০০গ্রাম লবণ। বিতরণ কালে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত স্থানীয়রা বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ট্রাই ফাউন্ডেশন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/জয়নাল আবেদীন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন