তারাগঞ্জে টাকার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 17 July, 2026 । 9:53 pm

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই সন্তানের জনকের বিরুদ্ধে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁড়ুভাঁজ এলাকায়। উক্ত ঘটনায় বাদি হয়ে বাকপ্রতিবন্ধী ওই শিশুটির পিতা অভিযুক্ত মাহাবুল ইসলামের (৩২) নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহাবুল ইসলাম দুই সন্তানের জনক। মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। খেলার সময় অভিযুক্ত মাহাবুল ইসলাম তার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটি পরে বাড়িতে গিয়ে আকারঈঙ্গিতে তার পরিবারের লোকজনের কাছে বলে।পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে আত্মগোপন করেন।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মাহমুদ বলেন, ‘ শিশুটির পিতা বাদি হয়ে তারাগঞ্জ থানায় অভিযুক্ত মাহাবুল ইসলামের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন