পেকুয়ায় বন্যাদুর্গতদের মাঝে ভার্কের ত্রাণ বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 15 July, 2026 । 10:04 pm

পেকুয়া উপজেলার ৫টি ইউনিয়নে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পেকুয়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামের ৬৫৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়া,নোয়াখালী ব্রিজ, আরব শাহ বাজার, মিয়া পাড়া। শিলখালী কাচাড়িমুড়া, নাজীর পাড়া,আলোকদিয়া, জারুল বনিয়া।

বারবাকিয়া বুধামাঝির ঘোনা ,টৈটং ধনিয়াকাটা হিরা বুনিয়া মৌলবি বাজার, শোনাইছড়ি এবং পেকুয়া সদর নন্দির পাড়া এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন ভার্ক।

এসময় উপস্থিত ছিলেন, ভার্ক সীতাকুন্ডু এরিয়ার সহকারী পরিচালক মো: আজিম রানা, চকরিয়া এরিয়ার সহকারী পরিচালক মো: আব্দুল আলীম, পেকুয়া শাখার ব্যাবস্থাপক মো সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পানিবন্দি হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের ঘরে রান্নার সুযোগ নেই। এ অবস্থায় খাদ্যসামগ্রী পেয়ে বন্যার্তরা সন্তোষ প্রকাশ করেন।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন