পেকুয়ায় বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিদ্যূৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৪জুলাই) তিনি পেকুয়া উপজেলায় বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে আসেন। বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীর পাড়া ও বাজার পাড়া পরিদর্শন করেন। এসময় নন্দীর পাড়া ষ্টেশনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রতিমন্ত্রী উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া পরিদর্শন করেন। এসময় বিকেলে মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপজেলার টইটং ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টইটং ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায় অংশ নেন। এই সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্যা কবলিত দুর্গতদের মাঝে প্রতিমন্ত্রী খাদ্য সামগ্রী তুলে দেন। মগনামা ও টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, দূর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। এ অঞ্চলের মানুষ অত্যন্ত সাহসি। তারা প্রাকৃতিক দূর্যোগের সাথে মোকাবেলা করতে জানে। সাহস ও দৃঢ় মনোবল রয়েছে এ পেকুয়ার মানুষের। আপনাদের প্রিয়নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে আমার কথা হয়েছে। তিনিও দু-একদিনের মধ্যে পেকুয়া-চকরিয়ায় আসবেন। যেকোন দূর্যোগে সরকার আপনাদের পাশে আছে।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মন্নান, পুলিশ সুপার এ, এন এম, সাজেদুর রহমান, পেকুয়ার ইউএনও রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আক্তার নিলয়, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম, বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউপি’র মোঃ ইউনুচ, টইটং ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, , স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম, টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা- আবদুল আলীম, মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা -আব্দুর রাজ্জাক, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, ও স্ব-স্ব ইউনিয়ন বিএনপি’সভাপতি/সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাগো সংবাদ/আরাফাত/শহীদুল ইসলাম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 14 July, 2026 । 11:38 pm