পেকুয়ায় উজানটিয়া বন্যা কবলিত পানিবন্দি পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক দলের নেতা সালাউদ্দিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 14 July, 2026 । 8:59 pm

কক্সবাজারের পেকুয়া উপজেলা উজানটিয়া ইউনিয়নের যুব উন্নয়ন একতা ক্লাবের পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ জুলাই(সোমবার) সকাল ১০টার সময় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ক্লাবের উপদেষ্টা, কার্যকরী কমিটি এবং সকল সদস্যদের সমন্বয়ে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এই এক প্যাকেটে রয়েছে চাউল, পিঁয়াজ, আলু, তেল, ডাল।

ক্লাবের ক্লাবের সভাপতি ও উজানটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বলেন:-বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আমাদের ক্লাব থেকে সামান্য উপহার হিসেবে আমরা বিতরণ করেছি, সমাজের বিত্তবানদের আহবান জানাই আপনারা অসহায় পরিবারের পাশে দাড়ান।

সভাপতি আরো বলেন, টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হওয়াতে প্রায় পরিবার পানি বন্দী, তাই অন্যান্য ইউনিয়নের চেয়ে আমার উজানটিয়া ইউনিয়নে কম সহায়তা প্রদান করেছেন। আমি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করে প্রায় ১ হাজার পরিবারের জন্য ত্রাণ সহায়তা এনে দিয়েছি । উজানটিয়া সহ বেশ কয়েকটি ওয়ার্ডের অসহায় মানুষের পাশে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে বিশ্বাস করে ত্রাণ সহায়তা দিয়ে আমার উজানটিয়া অসহায় জীবনযাপন করা পরিবার গুলোর পাশে ছিলেন। জয় হোক মানবতার।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল ইসলাম

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন