গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলাকেটে হত্যা করল মাদকাসক্ত ভাতিজা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 12 July, 2026 । 10:37 pm

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) সকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকার হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল মিয়া মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শাহ জামাল নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন