রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু-ই চুরি 

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 8:25 pm

নওগাঁর রাণীনগরের খোকন সরদার নামে এক অসহায় পরিবারের শেষ সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে । এঘটনায় দিশেহারা হয়ে পরেছে পরিবারটি। শুক্রবার রাতে গোয়াল ঘরের তালা কেটে এই গরু তিনটি চুরি করে নিয় যায় চোরেরা। খোকন সরদার উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ সরদারের ছেলে।

খোকনের স্ত্রী রুপালী বিবি বলেন,আমরা অসহায় মানুষ। আমাদের কোন সহায় সম্পদ নাই। অন্যের বাড়ীতে কাজকর্ম করে এবং গোয়াল ঘরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করি। শুক্রবার সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ২টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দোরজা খোলা রয়েছে। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদর শেষ সম্বল তিনটি গরুই চোরেরা চুরি করে নিয়ে গেছে। গরু তিনটি প্রায় ৩লাখ টাকা দাম হবে।

তিনি আরও জানান, কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া আছ। গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো আর সংসার চালাবো তা নিয়ে দিশেহারা হয়ে পরেছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এঘটনায় খোকন সরদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। খোঁজ খবর নিয়ে গরু উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন