জনগণের কথা সংসদে না বলতে দিলে রাজপথে বলবো: রায়পুরে হাসনাত আব্দুল্লাহ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 10:01 am

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, “মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না।”

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় অনেক রাজনীতিবিদ নীরব থাকেন। তার দাবি, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সেই সিন্ডিকেট জনগণের স্বার্থবিরোধীভাবে পণ্যের দাম বাড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

তিনি আরও বলেন, “সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে, জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে বিরত রাখা যাবে না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে থামিয়ে রাখা সম্ভব নয়।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলটির অন্যান্য নেতারা।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন