নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের মাঝিপাড়া গ্রাম থেকে ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ।
শুক্রবার (১০ জুলাই) আনুমানিক দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় রানীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে রানীনগর উপজেলার ০৪নং পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মোঃ রায়হান মাঝি (লিটন) (৩৮), পিতা-মোঃগফুর হোসেন (দুলু)’র বসতবাড়ির শয়ন কক্ষের চালের ড্রাম হইতে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এই কষ্টিপাথরের মূর্তির আনুমানিক ওজন ৯.৫ কেজি। স্থানীয় স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা যায় মূর্তিটি কষ্টি পাথরের যার আনুমানিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল জানান, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Friday, 10 July, 2026 । 9:24 pm