প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণে আগাম প্রস্তুতি, ফুলছড়িতে সাড়াদান মহড়া

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 7 July, 2026 । 4:45 pm

বন্যাপ্রবণ প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে আগাম সতর্কীকরণ বার্তা পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং কঞ্চিপাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় সভাপতিত্ব করেন জিইউকের নির্বাহী পরিচালক এম. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

মহড়ায় পারিবারিক প্রস্তুতি, উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা, আগাম সতর্কীকরণ, বন্যাকবলিত মানুষ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি উদ্ধার কার্যক্রমের বাস্তবভিত্তিক প্রদর্শনী করা হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার ঝুঁকি বাড়ছে। তাই আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন