পেকুয়া পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসে গণশুনানি অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 6 July, 2026 । 9:39 pm

কক্সবাজারের পেকুয়া মৌজা ও মেহেরনামা মৌজার আংশিক এলাকা নিয়ে গঠিতব্য পেকুয়া পৌরসভার ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ ও পুনর্বিন্যাসের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা হলরুমে এ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,গণশুনানিতে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাস বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্থানীয় জনগণের মতামত ও আইনগত বিধি-বিধান অনুসরণ করে পেকুয়া পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন