লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 2 July, 2026 । 9:36 pm

উত্তর-বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে।

একই সাথে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন