​তারাগঞ্জে ক্ষতিগ্রস্ত দরিদ্রের ঢেউটিন ও অর্থ বিতরণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 1 July, 2026 । 7:10 pm

রংপুরের তারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ক্ষতিগ্রস্ত দরিদ্রদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় ৩টি পরিবারকে ১ বান্ডেল ১টি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিনসহ নগদ টাকার চেক প্রদান করেন।

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হারুন উর রশিদ ও সাংবাদিক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন