তারাগঞ্জের ইকরচালীতে ৩০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 1 July, 2026 । 10:36 am

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের ‘ক’ সার্কেল।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকরচালী কামারপাড়া গ্রামের নৃপেন চন্দ্র রায় (৭৬)-এর নিজ দখলীয় দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী পশ্চিম পাশের কক্ষের খাটের নিচে রাখা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে গাঁজার ওজন করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

এ ঘটনায় নৃপেন চন্দ্র রায় (৭৬), পিতা- মৃত গোস্ট বর্মন, সাং- ইকরচালী কামারপাড়া, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুরকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন