তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 30 June, 2026 । 6:14 pm

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবনের অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলার ব্রাক মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. মিলন ইসলাম (৩২), পিতা: মো. ফেরদৌস ইসলাম, গ্রাম: দৌলতপুর, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুরকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

প্রশাসনের পক্ষ থেকে আসমা উল হুসনা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।”

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন