ঠাকুরগাঁওয়ে বৃক্ষ রোপন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 29 June, 2026 । 8:40 pm

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নে আওতায় ঠাকুরগাঁওয়ে বৃক্ষ রোপন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের হাজিপাড়া এলাকায় হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা গেট হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিনহায উল ফেরদৌস, সহকারী প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মিলন, সিনিয়র শিক্ষক শফিজুল ইসলাম, মামুনুর রশিদ, শিক্ষিকা আজিজা আখতার জাহান, তাসলিমা আক্তারসহ অন্যান্যরা।

পরে প্রতিষ্ঠানটিতে বৃক্ষরোপণ করা হয় ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/মাসুদ

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন