পেকুয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছ/বৃক্ষের চারা ও সার বিতরণ উদ্বোধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 29 June, 2026 । 8:37 pm

কক্সবাজারের পেকুয়ায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন হয়েছে।

আজ ২৯ জুন ২০২৬ খ্রি. সকাল ১০.০০ টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছ/বৃক্ষের চারা, উফশী রোপা আমন, হাইব্রিড মরিচ, লেবু চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম।

উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩১১০ জন কৃষকদের মধ্যে ১৫০০ জন কৃষকের প্রতিজনের মাঝে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। হাইব্রিড মরিচের ক্ষেত্রে ৫০ জন কৃষকের প্রতিজনের মাঝে ১০ গ্রাম বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক; গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষেত্রে ৫৫০ জন কৃষকের প্রতিজনের মাঝে ৭ প্রকারের ৩০০ গ্রাম বীজ ও রাসায়নিক সার; লেবুর ক্ষেত্রে ৫০ জন কৃষকের প্রতিজনের মাঝে ৫ টি করে চারা ও জৈব সার; গাছ/ বৃক্ষের ক্ষেত্রে ৯৬০ জন কৃষকের প্রতিজনের মাঝে ৫ টি করে বিভিন্ন প্রকার গাছের চারা, খুঁটি ও জৈবসার বিতরণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার, পেকুয়া, কক্সবাজার জনাব মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আবুজার সোহাগ, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব সবুজ কান্তি ধর, উপসহকারী কৃষি অফিসার জনাব ছৈয়দ আলম, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, তালিকাভুক্ত কৃষক/কৃষাণীবৃন্দ ও অন্যান্য সুধীজন।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন