কক্সবাজারের পেকুয়ায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি ২০২৫ ও আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ই জুন শনিবার সকাল ১১ টার দিকে পেকুয়া শহীদ জিয়া ক্রিড়া কমপ্লেক্স হলরুমে পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেসসচিব সাংবাদিক ছফওয়ানুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়,
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি ও গুণীজন সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ.মোহাম্মদ মুরাদ,
চিকিৎসা সেবা সম্মাননা প্রাপ্ত হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিঃ এর পরিচালক আতিকুল রহমান।
আমন্ত্রিত অতিথিদের ছিলেন পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আশীষ বোস, মোঃ বেলাল উদ্দিন ভাইস প্রিন্সিপাল চট্টগ্রাম পাবলিক কলেজ ও উলফাত জাহান চৌধুরী একাডেমিক সুপারভাইজার পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা ।
সার্বিক পরিচালক হিসেবে ছিলেন জহির উদ্দিন মজুমদার -চট্টগ্রাম ও বান্দরবান জেলার পরিচালক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি।
শিক্ষক সম্মাননা হিসেবে উপস্থিত ছিলেন – পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও চকরিয়া কোরকবিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আগের সহ চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ও কুতুবদিয়া উপজেলার বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী অভিভাবক গন।
পেকুয়ায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা,শিক্ষক সংবর্ধনা, পূরুস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন- আজকের শিশু আগামীর কর্ণধার, দেশকে এগিয়ে নিতে হলে তোমাদের এগিয়ে আসতে হবে, একটি সমাজ রাষ্ট্র গঠনের তোমাদের অনেক ভূমিকা পালন করে এই দেশের সম্মান রক্ষা করা আমাদের তোমাদের দ্বায়িত্ব। এক মাস শিক্ষার সহযোগিতায় সামনের স্বপ্নের মাপকাঠি।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রদান গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম বলেন-ছেলেমেয়েদের জন্য মাতা-পিতার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোন বিকল্প নেই, আজ এক মাত্র শিক্ষা নিয়ে এগিয়েছেন বলে বিশ্বের পরিচিতি লাভ করেছে আমার আপনার সকলের প্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, বর্তমান সরকারের সময় তিনি শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছেন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কে মানসম্মত পাঠদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। সাংবাদিক ছফওয়ানুল করিম আরো বলেন- চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ও পেকুয়া পৌরসভা রূপান্তরিত হয়েছে জনাব সালাউদ্দিন আহমদ এর হাত ধরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে চলছেন।বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেসসচিব।
পেকুয়ায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রাপ্ত কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রায় ১ শত ছাত্র -ছাত্রীদের মধ্যে ক্রেস্ট,ল্যাপটপ, নগদ অর্থ ,সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 27 June, 2026 । 9:15 pm