গৌরনদীতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Sunday, 21 June, 2026 । 2:08 am

বরিশালের গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিত হয়েছে। শুক্রবার আছরের পরে উপজেলার বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের কলেজ ছাত্র রায়হান মীর জানান, শুক্রবার বিকালে ৫টা ৩০ মিনিট পরে প্রতিবেশী মৃত আজাহার শিকদারের ছেলে জালাল শিকদার (৬৫) তার প্রতিবেশী এক শিশু কন্যা (০৩)কে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষকের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোন স্ত্রী নেই।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক গা-ঢাকা দিয়েছে।

গৌরনদী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় নিয়ে স্বজনরা ওইদিন গভীর রাতে হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে ধর্ষিতা শিশুর চাচি পাখি বেগম জানান, ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ওই মেডিকেলে ধর্ষিতা শিশুর মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

ধর্ষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এস আই মোঃ ফিরোজ আলম জানান, ঘটনার খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষককে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে আমি ওইরাত ৪টার দিকে ঘটনাস্থলে যাই। তখন বাড়ির লোকজন জানায় ধর্ষক পালিয়ে গেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের জন্য এখন পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি।

 

জাগো সংবাদ/আরাফাত/এসআর

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন