পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 20 June, 2026 । 5:11 pm

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনালী সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২১ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলার সোনাপুর গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহাবাগ ঢাকার অর্থায়নে ও সোনালী সংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মোঃ মশিউর রহমান, গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয় রাকিবুল ও শামীম সহ আরো অনেকে।

সোনাপুর নোড়াল গুচ্ছ গ্রাম হতে সাওতাল পাড়া মোড় পর্যন্ত এ কর্মসূচীর অধীনে প্রায় ৫শত গাছ রোপণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন