ছাগলনাইয়ায় শিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা, আহত ২

ফেনী প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 19 June, 2026 । 5:53 pm

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া এলাকায় শিয়া সম্প্রদায়ের এক বাড়িতে হামলা করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফেনী হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের নেতৃত্বে স্থানীয় কিছু হেফাজতে ইসলামের সদস্যদের নিয়ে এই হামলা হয়েছে বলে জানা যায়।

এসময় বাড়িতে থাকা মো: নুরুল করিম (৫৩) এবং তার স্ত্রী নাসিমা আক্তার (৫১) তাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন এবং কাঠের লাঠি তাদের মারতে থাকেন।

স্থানীয় প্রতিবেশীরা বলেন, নুরুল করিম ও তার স্ত্রীর চিৎকার শুনে তারা ছুটে এসে দেখেন, মাওলানা আফজালুর রহমানের নেতৃত্বে স্থানীয় হেফাজতে ইসলামের কর্মীরা কাঠের লাঠি দিয়ে তাদের পিঠিয়ে আহত করেছে। পরে প্রতিবেশীরা সবাই দ্রুত ছুটে আসলে তারা এলাকা ছেড়ে চলে যায়। প্রতিবেশীরা নুরুল করিম ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তার দুজনকে ফেনী জেড আই মডেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় মো: নুরুল করিম ছেলে মো: আতিকুল ইসলাম ছাগলনাইয়া থানা ১লা ডিসেম্বর মাওলানা আফজালুর রহমান এবং হেফাজত-ই-ইসলামের হামলাকারীদের বিরুদ্ধে একটি জেনারেল ডায়েরি (জিডি) দায়ের করে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য নুরুল করিম শিয়া সম্প্রদায়ের এবং তার ছেলে মো: শরিফুল ইসলাম হেফাজত নেতা মাওলানা আফজালুর রহমানের ভাতিজিকে পালিয়ে বিয়ে করে। বাংলাদেশে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিয়ে দেওয়া হয় না। এ ঘটনা নিয়ে বেশ কিছুদিন যাবত এলাকায় তোলডাড় সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন