পেকুয়ায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 18 June, 2026 । 10:53 pm

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে-

আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রদর্শনী মেলায় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, র সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব)-শারমিন জাহান, বিশেষ অতিথি ছিলেন-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম,

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নাতাশা নাফিসা হক সাইন্টিফিক অফিসার, বিসিএসআইআর ঢাকা গবেষণাগার আরো উপস্থিত ছিলেন-পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি ) এ এস এম নুরুল আক্তার নিলয়, পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফারুক হোসেন চৌধুরী ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পেকুয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়ন প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী ও সেমিনারে অংশগ্রহণ করেন পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পেকুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পেকুয়া প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) ঢাকা , পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শিলখালী উচ্চ বিদ্যালয় ও রাজাখালী এয়ার আলী খাঁন উচ্চ বিদ্যালয়। এই সময় অংশগ্রহণকৃত টিমের আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধানের বাম্পার ফলন, বায়ু গ্যাস প্ল্যান , ইনকিউবেটর মাধ্যমে ডিম ফুটানো, স্বাস্থ্য সেবা, ইকো স্মার্ট লাগসই প্রযুক্তি প্রকল্প, প্রযুক্তির প্রয়োগে চারা রোপণ , সহ ভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতির সফলতা দেখান অতিথি ও দর্শনার্থীদের।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন