তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 16 June, 2026 । 10:11 pm

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা পঞ্চায়েতপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত জাকির ওই এলাকার মৃত ফরিজ মন্ডলের ছেলে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস.এম এলতাস উদ্দিন প্রসিকিউশন দাখিল করেন। মাদক সেবন ও ব্যবসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন