মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত, র‍্যালি ও আলোচনা সভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 31 May, 2026 । 12:39 pm

নওগাঁর মান্দায় “বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়।

“তামাকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি তামাকের ক্ষতিকর দিকগুলো জনসম্মুখে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার জনাব আক্তার জাহান সাথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, তামাকের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। সুস্থ ও সবল জাতি গঠনে তামাক বর্জনের কোনো বিকল্প নেই। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন