ছাতিয়ান গ্রামে গৃহবধূ ও কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত নওগাঁ সদর হাসপাতালের কর্মচারী

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 29 May, 2026 । 12:53 pm

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এক গৃহবধূ ও এক কিশোরীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী আনিছার ও নওগাঁ সদর হাসপাতালের কর্মচারী সাগরের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূ ও কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গতকাল (২৮ মে২৬) রাত্রি ৮ ঘটিকায় ভুক্তভোগীরা বাড়ি থেকে ঔষধ কেনার উদ্দেশ্য ছাতিয়ান গ্রাম বাজারে আসলে আশপাশে ঘোরাফেরা করে অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাব দেয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি। এক পর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তরা প্রভাব খাটানোর চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী জানান, অভিযুক্ত সাগর নওগাঁ সদর হাসপাতালে কর্মরত হওয়ায় তার বিরুদ্ধে কেউ সহজে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা আন্ত গোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এনামুল

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন