গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 10:20 pm

গাইবান্ধায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের নানাবিধ সমস্যা দূরীকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (শনিবার) সকাল ১০টায় গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে “গাইবান্ধা জেলার উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান” শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।

​সভায় বক্তারা গাইবান্ধা জেলার স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা, ঋণ প্রাপ্তিতে জটিলতা এবং বাজারজাতকরণের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে বক্তারা এসব সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিক গাইবান্ধা’র সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক ফেরদৌস আলম ফিরোজ, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম।

​নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন এবং নাসিব গাইবান্ধা জেলার উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান তমাল, সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহবুবা সুলতানা, নাসিব সচিব সিফতান আহমেদ খান, পরিচালক

বেলাল হোসেন, গোলাম কিবরিয়া, সাজ্জাদুর রহমান, তাসলিমা আজম লিজা, হোসনে আরা, হোসনে আরা সুরভী, স্নিগ্ধা সহ শতাধিক উদ্যোক্তা।

​উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং নীতিনির্ধারকরা উদ্যোক্তাদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন