নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 7:15 pm

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং মোঃ সাজেদুর রহমান এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এম সার্কেস এলাকা ও চাষাড়া এলাকা থেকে মোঃ মনির হোসেন (৪৮), মোঃ বজলু (৪৫), মোঃ আফজাল মিস্ত্রী (৪৫), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬) এবং মোঃ সোহেল সরকার (৩৫) নামে ৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধ ও সংশ্লিষ্ট সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, গ্রেফতারকৃত মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় ২টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১টি এবং মতলব উত্তর থানায় ১টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

জাগো সংবাদ/আরাফাত/রাকিব হোসাইন হৃদয় 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন