দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 6:00 pm

কুষ্টিয়ার দৌলতপুরে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বকুল ইসলাম নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বকুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়ে তা এখনো জানা যায়নি।

পুলিশ সুত্রে জানা গেছে, ছাতারপাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন বকুল। পথে দৃর্বৃত্তরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।এসময় বকুলকে গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বকুলের চাচা মো. জালালুদ্দিন জানান,তার ভাতিজার হাঁটু ও পিঠে রামদার আঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন দেখা গেছে। গুলিবিদ্ধ হওয়ায় তার অস্ত্রোপচার করা হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কলেজ (আরএমও) ইকবাল হোসেন বলেন, আহতের শরীরের একাধিক স্থানে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তার অস্ত্রোপচার চলছে। তবে এখন পর্যন্ত গুলির কোনো আলামত পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বকুল নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রার্থমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে,পরে পুরো ব্যাপারটি সম্পর্কে জানাতে পারবো।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধি বকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে,এলাকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/হৃদয় রায়হান

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন