নওগাঁয় ৯ শহিদ পরিবারের পাশে জামায়াত, দিল আর্থিক সহায়তা

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 12:32 pm

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ৯ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় নওগাঁ পৌরসভা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

সহায়তা পাওয়া শহিদরা হলেন আত্রাই উপজেলার শাকিল আনোয়ার ও ফাহিমন জাফর, মান্দা উপজেলার রাসেল রানা ও রমজান আলী, নিয়ামতপুর উপজেলার রায়হান কবির, নওগাঁ সদর উপজেলার মাহফুজুর রহমান শ্রাবণ ও বিপ্লব, ধামুরহাট উপজেলার বাইজিদ বোস্তামী এবং মহাদেবপুর উপজেলার আস সবুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আবদুর রাকিব, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং সাবেক জেলা শিবির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ শহিদ পরিবারের সদস্যরা।

 

জাগো সংবাদ/আরাফাত/আরএইচ

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন