রাণীনগরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহারের ভিজি এফ চাল বিতরণ

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Thursday, 21 May, 2026 । 5:13 pm

নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ (ভিজিটেবল ফিডিং) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান। চাল বিতরণকালে বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোঃনজরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাচন্দনা সারমিন চেয়ারম্যান, সদর ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৪ হাজার ৮শত ৬০টি অসহায় ও দুস্থ পরিবার।বরাদ্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই উপহারের আওতায় পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।বাস্তবায়নে: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বিশেষ সতর্কতা: চাল বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।অতিরিক্ত কার্যক্রম: চাল বিতরণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি এড়াতে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিকভাবে বিতরণের লক্ষ্যে আমরা কাজ করছি। ঈদের আগে উপজেলার অসহায়, গরীব ও দুস্থ মানুষেরা সরকারের পক্ষ থেকে এই ঈদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, ঈদে যেন অসহায় ও দুস্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে ঈদ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হচ্ছে। উপহারের এই চাল যেন প্রকৃত ভোক্তারা কোনো প্রকার হয়রানি ছাড়াই সঠিকভাবে পায়, তা নিশ্চিত করেই বিতরণ শুরু করা হয়েছে। এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের নিয়ে ভোগ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।

 

জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন