মান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 21 May, 2026 । 2:04 pm

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্টনার কংগ্রেস’। ২০২৫-২০২৬ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (৪৮ নওগাঁ-৪, মান্দা) জনাব ডা: ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোছা: শায়লা শারমিন।

বক্তারা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের কৃষি খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে পুষ্টির জোগান নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। বিশ্ব ব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মান্দা, নওগাঁর আয়োজনে এই সফল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আজ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত এই পার্টনার কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং উদ্যোক্তাগণ অংশ নেন।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন