নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি অ্যাপাসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে গত ১৪ মে ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৮:১৫ ঘটিকায় মান্দা থানার পিরপালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে হাতেনাতে ৩ কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
মোঃ হারুনুর রশিদ হারুন (৪৫), পিতা- মৃত আজীবর (গ্রাম- নবগ্রাম)।
মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা- মোঃ আব্দুল বারী (গ্রাম- উত্তর পারইল)।
মোঃ জহুরুল ইসলাম (২৭), পিতা- মোঃ আব্দুল আজিজ (গ্রাম- উত্তর পারইল)।
(গ্রেফতারকৃত সবার বাড়ি মান্দা থানা এলাকার অন্তর্গত।)
এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি অ্যাপাসি মোটরসাইকেল।
মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।
বর্তমানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 15 May, 2026 । 2:30 am