মান্দায় মাদক ব্যবসায়ীর কোপে বাবা ছেলে আহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 14 May, 2026 । 7:03 pm

নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীর হাঁসুয়ার কোপে বাবা ও ছেলে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ মে) উপজেলার কয়াপাড়া গ্রামে।

আহতরা হলেন, উপজেলার কয়াপাড়া গ্রামের মকবুল শেখ (৬০) ও তার ছেলে আরিফুল ইসলাম বাবু (৩০)।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই এলাকার প্রতিবেশী আনিছার শেখ(৬০) ও ছেলে মাদক ব্যাবসায়ী এনামুল হক ওরফে ভুলু (৪০)। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে,অভিযুক্ত ভুলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় কারণে মাঝে মধ্যেই এলাকাবাসীর সাথে ঝামেলা ঝামেলা সৃষ্টি করেন। আহত আরিফুল ইসলামসহ এলাকাবাসী মাদক ব্যবসায় বাঁধা প্রদান করায় মারপিটের ঘটনা ঘটে। সেই সূত্র ধরে তাদের মধ্যে অনেক দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত (১২মে) বুধবার দুপুর আড়াইটার দিকে আরিফুলের রাজহাঁস ভুলুর বাড়িতে চলে যায়, সেই হাঁস নিতে গেলে ভুলু তার বাবা ও তার পরিবারের লোকজন অতর্কিতভাবে আরিফুল ও তার বাবা মকবুল শেখের উপর হাঁসুয়া দিয়ে আঘাত করে। এতে দুই পক্ষেরই মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর আরিফুল ও তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার একদিন পরই অভিযুক্ত এনামুল হক ভুলু গংদের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আহতদেরকে দোষী করে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনিছার রহমানের সাথে কথা হলে তিনি জানান, মাদক ব্যাবসার কথা পুরোটাই মিথ্যা। প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতেই এই ধরনের অভিযোগ করে যাচ্ছেন।

এবিষয়ে মান্দা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন, দু’পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন