নওগাঁর রাণীনগরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩ টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার খাদ্যগুদাম (এল.এস.ডি) প্রাঙ্গণে এই সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম (রেজু)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন, রাণীনগর থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ তারানা আফরিন,
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারিত মূল্যে মোট ধান ১৯৬৯ মেট্রিক টন এবং ৪৯ টাকা সরকারি মূল্যে সিদ্ধ চাল ২০৭৯ মেট্রিক ক্রয় করা হবে।
একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন।
সরকারি এই ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ চলবে। প্রান্তিক কৃষকরা যাতে হয়রানিমুক্তভাবে গুদামে ধান দিতে পারেন, সে বিষয়ে বিশেষ তদারকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Tuesday, 12 May, 2026 । 7:38 pm