নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ৩

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Thursday, 7 May, 2026 । 12:16 am

নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পত্নীতলা ও মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় বুধবার (০৬ মে ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশ বাকরইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মাহফুজুর রহমান (৩০), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং- চকসহবত, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে তার নিজ হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, মহাদেবপুর থানা পুলিশ একই দিনে খাজুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হাই বাবু মন্ডল (৩৯), পিতা- আইনুল মন্ডল এবং মোঃ মহিনুল ইসলাম জাহান (২৫), পিতা- মোঃ আব্দুল লতিফকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত

 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন