টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড-২০২৫-এ সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর সভাপতি ফারুক হোসেন মজুমদার।
মঙ্গলবার (৫ মে ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তাঁদের হাত থেকেই সেরা সংগঠক হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফারুক হোসেন মজুমদার।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি।
আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) পক্ষ থেকে এ সম্মাননা প্রদানের জন্য ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং ট্রাব প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি রেদুয়ান খন্দকারকে ধন্যবাদ জানানো হয়।
জাগো সংবাদ/আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 6 May, 2026 । 9:22 pm