‘হারাম থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত’—রফিকুল ইসলাম মাদানী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 6 May, 2026 । 5:56 pm

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি জানান, আল্লাহভীতি এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখার উদ্দেশ্যেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেন, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথে না গিয়ে ইসলামের বিধান অনুযায়ী হালাল পথ বেছে নিতে চেয়েছেন।

দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টি স্বীকার করে মাদানী বলেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে—এটি ভেবে তিনি ব্যথিত। তিনি দীর্ঘ সময় ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার স্ত্রীর মন নরম হয়। তিনি আরও উল্লেখ করেন, তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখেই ছিলেন, তবে বর্তমানে তারা একটি কঠিন পরীক্ষার সম্মুখীন।

ইসলামি শরিয়তের আলোকে একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায়বিচার বা ইনসাফ নিশ্চিত করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আল্লাহর সাহায্য কামনা করে বলেন, যেন তিনি কারও হক নষ্ট না করেন বা কারও প্রতি জুলুম না করেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন এবং আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাদের সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি ও বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন