কালীগঞ্জে বৈদ্যতিক শকে যুবকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 6 May, 2026 । 3:31 pm

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে বৈদ্যতিক শকে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে ।

ন্থানীয়রা জানান , নিহত যুবক ধান পরিবহনের কাজ করতো। প্রতিদিনের মত আজ (বুধবার) সকালে মাঠ থেকে ট্রলি গাড়িতে ধান পরিবহনের কাজ করছিল শামিম। সকালে একটি বাড়ির ধান পরিষ্কার করার বৈদ্যতিক মেশিনের তার রাস্তার উপর ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত তারের নিচ দিয়ে ট্রলি গাড়ি আসলে ওই বৈদ্যতিক তার থেকে সম্পূর্ণ গাড়িতে বিদ্যুত ছড়িয়ে পড়লে শামিম ও তার সহকারি মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে খোজ নিয়ে জানতে পারলাম বৈদ্যতিক শকে ওই যুবক (শামিম হোসেন) মারা গেছে। মরদেহ হাসপাতালে আছে। ঘটনা তদন্তে পুলিশের একটি দল হাসপাতালে আছে।

 

জাগো সংবাদ/আরাফাত/সোহাগ আলী

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন