নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বিলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় ছেলে ও মেয়ে—এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। অপরদিকে মেয়েদের বিভাগে গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলায় ছেলেদের বিভাগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। অন্যদিকে মেয়েদের বিভাগে নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ ব্যবধানে বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।
জাগো সংবাদ/আরাফাত/মুন্না

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 2 May, 2026 । 8:42 pm