কচুয়া (ডুমুরিয়া) গ্রামে লুটপাট হয়েছে হিন্দুদের বাড়িতে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত কচুয়ার (ডুমুরিয়া)। এসময় বাড়িতে থাকা (জীবন সাহা) বাধা দিলে তারা তাকে আক্রমণ করে গুরুতর আহত করেন। চারদিন পরে (জীবন সাহা) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি) করেন।
জিডি সূত্রে জানা যায়, মাওলানা লিয়াকত হোসেনের নেতৃত্বে একদল উগ্রবাদী সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এময় বাড়িতে থাকা (জীবন সাহা) বাধা দিলে তারা তাকে আক্রমণ করে এবং তার ছেলে ও স্ত্রী-সন্তানের খোঁজ জানতে চায়।
মাওলানা লিয়াকত হোসেন (জীবন সাহা’কে) ‘সংখ্যালঘু’ ও ‘মালাউন’ বলে কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করেন। মারধরের এক পর্যয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাকে কচুয়া ট্রমা ও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কচুয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিন সাংবাদিকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অতি দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Wednesday, 25 December, 2024 । 9:20 am